সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়া (২৬)–কে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, আটক সৌরভের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।