সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি

হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং নারী রয়েছেন ১৩ জন। এছাড়া রোববার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

 

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে রোববার মধ্যরাত পর্যন্ত ৬৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি ফ্লাইটে ২৪ হাজার ১১৪ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৭০১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ৯ হাজার ৭১৫ জন দেশে ফিরেছেন।

 

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন। প্রসঙ্গত, গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।