শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সুইট গ্রেফতার : নিহত ২

সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সুইট গ্রেফতার : নিহত ২

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সুইট সহ গ্রেফতারকৃত ৫ জনের মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। 

 

অপরদিকে নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়ীতে অভিযান করেন ।

 

চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল ও তার বাড়ীর কাজের ছেলে শফিকুল এবং শাহাদৎ হোসেন,রিয়াজুল ইসলাম রকি সহ ৫ জনকে আটকের সময় ধস্তাধস্তি করার ফলে তারা সকলে গুরুত্বর আহত হন। পরে আজ বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। 

 

তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত সুইট এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাডের প্রক্রিয়া চলছে।