সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক ৭২ বোতল বিদেশি মদসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

 

ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারী গ্রেফতার


 

র‌্যাব-১৪-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আলালপুর এলাকায়, এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা সড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। হালুয়াঘাট থেকে আসা একটি নীল-হলুদ রঙের পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় থামার জন্য সিগনাল দেয় র‌্যাব।
 

যখন ধৃত মাদক কারবারীদের প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা প্রথমে সন্তোষজনক কোনো উত্তর দিতে ব্যর্থ হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মদ বহনের কথা স্বীকার করে।
 

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় হলো:
১। মোঃ আব্দুস সালাম, বয়স ৪০,
২। মোঃ আব্দুল হালিম, বয়স ৩৫,
উভয়ই নালিতাবাড়ী থানা, শেরপুর জেলার বাসিন্দা।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিকআপ গাড়িটি তল্লাশি করলে ৭২ বোতল বিদেশি মদ, ২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) টাকা।
 

ধৃত মাদক কারবারীদের কোতোয়ালী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।