বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

শীতের মধ্যে সাতক্ষীরায় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিপাকে জনজীবন

শীতের মধ্যে সাতক্ষীরায় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিপাকে জনজীবন

ঢাকা প্রেস,সাতক্ষীরা প্রতিনিধি:-


শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় শুক্রবার গভীর রাত থেকেই এ বৃষ্টি শুরু হয়।
 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা বিপত্তি দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যেমন দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা বেশ কষ্টে দিন কাটাচ্ছেন। কাজের সুযোগ কমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। শহরের মূল বাজারেও ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে।
 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, আজ সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।