সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

 

রোববার রাতে নবগ্রাম রোড সরদারপাড়া ও রুইয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান আজ সোমবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া এলাকার মিজানুর রহমান খানের ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের খাটের নিচ থেকে চারটি প্যাকেটে ১০ কেজি গাঁজাসহ নিপা (৪২) নামে এক নারীকে আটক করা হয়। আটক নিপা ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

 

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ৬ কেজি গাঁজাসহ অন্তরা আক্তার (২৮) নামে আরেক নারীকে আটক করা হয়।

 

আটক নিপা বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার মিলন মল্লিকের স্ত্রী এবং অন্তরা আক্তার নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই নারী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল ও এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।