শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নাটোরে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত ৩ ডাকাত আটক।

নাটোরে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত ৩ ডাকাত আটক।

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের গুরুদাসপুরে ডাকাতী করার সময় বাঁধা দেওয়ায় হারেজ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৬০)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

 

ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
 

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রো দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 

গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক উজ্জল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।