সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল, রোববার থেকে শুরু হচ্ছে রোজা।
 

শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চলে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছেন কয়েকটি জেলা প্রশাসক। এরপর, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

তিনি বলেন, “বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল, রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া, ২৭ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবে কদর।”
 

এদিকে, আজ রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকেই রোজা শুরু হয়েছে।