বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

টঙ্গীতে জুবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

টঙ্গীতে জুবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

ঢাকা প্রেস নিউজ
 

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
 

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেলাল (৬০)। তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।
 

আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), আব্দুল হান্নান (৬০), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), সাভারের ফয়সাল (২৮) এবং আরও অনেকেই। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা ময়দানে প্রবেশ করতে শুরু করে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, জবাবে সাদপন্থীরাও পাল্টা আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
 

সাদপন্থীদের মুরুব্বি মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় জানান, ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এবং জুবায়েরপন্থীদের আক্রমণে তাদের তিনজন শহীদ হয়েছেন। তিনি আরও দাবি করেন, সংঘর্ষে জুবায়েরপন্থীদের অনেককে আটক করা হয়েছে।
 

সংঘর্ষের পর আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান, তিনজন নিহত ও অসংখ্য আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
 

সকাল ৮টা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।