শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মোহাম্মদপুরে সংঘর্ষে দুই যুবক নিহত

মোহাম্মদপুরে সংঘর্ষে দুই যুবক নিহত

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দু'পক্ষের সংঘর্ষে নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। অন্যদিকে, মুন্নাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত নাসির বিশ্বাস ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
 

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।