শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন ঢাকার বংশাল এলাকার বাসিন্দা নাফি শাহরিয়ার (৩০)।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীর সাথে কক্সবাজারে বেড়াতে আসেন এবং ইনানী এলাকার একটি হোটেলে অবস্থান করেন। দুপুরে তারা দুজনে মিলে সমুদ্র সৈকতে গোসল করতে যান। ভাটার সময় প্রবল স্রোতের কারণে তারা দুজনেই সাগরে ভেসে যেতে থাকেন। আশপাশের লোকজন নাফি শাহরিয়ারের স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও, নাফি নিখোঁজ হয়ে যান।
 

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজি শেষে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার সৈকতে নাফি শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এই ঘটনাটি পর্যটকদের জন্য সতর্কবার্তা স্বরূপ। সমুদ্র সৈকতে গোসল করার সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।