বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা

দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা প্রেস নিউজ

 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
 

নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। সাবেক এই এমপির ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
 

অন্যদিকে, দুর্জয়ের বিরুদ্ধে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর পরিচালক মো. আবুল হাসনাত।
 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার বিকেলে এক অনুষ্ঠানে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না এবং কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি আনুকূল্য দেখানোর সুযোগ থাকবে না। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।