বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফ্যাসিবাদের কেন্দ্র ছিল মাদারীপুর: নাছির উদ্দিন

ফ্যাসিবাদের কেন্দ্র ছিল মাদারীপুর: নাছির উদ্দিন

ঢাকা প্রেস,শিবচর প্রতিনিধি:-
 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, "বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, তার উৎপত্তি ছিল মাদারীপুরে। এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে রাজত্ব করেছে, তারা সারাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। তবে আমরা বিশ্বাস করি, এই অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে ব্যাপকভাবে উদ্বুদ্ধ।"
 

শনিবার (২৩ নভেম্বর) মাদারীপুরের শিবচরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে এসব মন্তব্য করেন তিনি।
 

নাছির উদ্দিন আরও বলেন, "সাড়ে ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার বহু বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে এবং রাষ্ট্রের প্রতিটি বিভাগের প্রতি ব্যাপক ক্ষতি সাধন করেছে।"
 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ), সদস্যসচিব সাইদুর রহমান ব্যাপারী, শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্যসচিব রিয়াজ গোমস্তা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।