বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ব্যাংকে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের

ব্যাংকে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা দায়ের করে।
 

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আত্মসমর্পণ করা তিন ডাকাত—লিয়ন মোল্লা, আরাফাত এবং সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে।
 

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাত দল রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইকে ডাকাতির খবর জানানো হলে এলাকাবাসী দ্রুত সেখানে জড়ো হয়ে ব্যাংকটি ঘেরাও করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর হস্তক্ষেপে ডাকাতরা আত্মসমর্পণ করে।