সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মোঃ মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি :

মৎস্য সম্পদ রক্ষা ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ব্যাপক পরিসরের কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৭৫ কোটি টাকা মূল্যের প্রায় ৫০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত অবৈধ জালসমূহ মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।