সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে উপজেলা মহিলা দলের সভাপতির ওপর পরিকল্পিত হামলার অভিযোগ

মুরাদনগরে উপজেলা মহিলা দলের সভাপতির ওপর পরিকল্পিত হামলার অভিযোগ

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে গণসংযোগ চলাকালে মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা শেষে ফেরার পথে ধামঘর চারতলা মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল ইচ্ছাকৃতভাবে কাজী তাহমিনা আক্তারের দিকে তুলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বিএনপির নেতাকর্মীদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। তাদের অভিযোগ, নির্বাচনী মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।