মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

এবার ইবির শেখ রাসেল হলে তালা

এবার ইবির শেখ রাসেল হলে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার (১৪ মে) দুপুরে হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে হল প্রভোস্ট বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে যে চাল ও সবজি ব্যবহার করা হয় তা খুবই নিম্নমানের। এ ছাড়া বিভিন্ন সময়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ডাইনিংগুলোতে দাম বৃদ্ধি করলেও খাবারের মান বাড়ছে না, উল্টো খাবারের মান কমেছে। এ নিয়ে ডাইনিং ম্যানেজারকে কয়েক দফায় বলা হলেও কোনো সমাধান মেলেনি।


রবিবার (১৪ মে) দুপুরের খাবার খেয়ে আড়াহটায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলগেটে তালা দেন। তারা খাবারে মান বৃদ্ধির দাবিতে, নষ্ট ও মানহীন খাবার পরিবেশনের প্রতিবাদ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি আগামীকাল (সোমবার) এ বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর তালা খুলে দেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘ডাইনিংয়ে নিম্নমানের দাগযুক্ত চালের ভাত দেওয়া হয়। নামমাত্র মাছ ও মাংসের পিস দিয়ে ৩৫-৪০ টাকা নেওয়া হয়। সব সময় লোকসানের অজুহাত দিয়ে তারা এসব মানহীন খাবার পরিবেশন করছে।’

হল ডাইনিংয়ের ম্যানেজার মাসুদ আলম বলেন, ‘বাজারে সব কিছুর দাম বেশি, এ ছাড়া আমাদেরকে যে ভর্তুকি দেওয়া হয় তা অপর্যাপ্ত। আমরা অনেকবার প্রভোস্ট কাউন্সিলে দাবি করেছি ভর্তুকি বৃদ্ধির জন্য কিন্তু বৃদ্ধি করা হয়নি। তাই আমাদের ডাইনিং চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। তার পরও আমরা চেষ্টা করছি ভালো খাবার দেওয়ার জন্য।’


হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি আমি জানার পর তাদের সাথে কথা হয়েছে। এ ছাড়া ডাইনিং ম্যানেজারের সাথেও কথা হয়েছে। আমরা আগামীকাল (সোমবার) উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করব।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের গত রবিবার (৭ মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারাও হলের খাবারের মানসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে হল প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন।