শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শাহ আমানতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ঢাকা প্রেস
চট্টগ্রাম ব্যুরো:-



চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জাকির হোসেন এবং তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য অপেক্ষমাণ জাকির হোসেনকে আটক করে। তার কাছ থেকে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
 

উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার দিরহাম। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হার অনুযায়ী, এই মুদ্রার মূল্য যথাক্রমে ২ কোটি ৩১ লাখ টাকা এবং ১৩ লাখ ৮০ হাজার টাকা।
 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানিয়েছেন, আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।