মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা

কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মোহা. জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা — ছবি ২

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি এবং ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।