মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৭:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাসে অচেতন ব্যবসায়ী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাসে অচেতন ব্যবসায়ী

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মামুনুর রশীদ (৩৮) নামের এক ব্যবসায়ী। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মামুনুর রশীদের ঘনিষ্ঠ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাভারের জিরাবোতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে তাঁদের। দুপুরে মালামাল কিনতে আলাদা বাসে চড়ে গুলিস্তানের উদ্দেশে রওনা দেন দুজন। তিনি আগেই গুলিস্তান পৌঁছে যান। এরপর মামুনুরের স্বজনদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে গুলিস্তানের বিআরটিসি কাউন্টার যান। সেখান থেকে অচেতন অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বাসের কন্ডাক্টর মামুনের পকেট থেকে নম্বর পেয়ে ফোন করে স্বজনদের বিস্তারিত জানান।  

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন মামুনুর রশীদকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।