বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই ব্যবসায়ী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই ব্যবসায়ী

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রউফ ও শিপন।
 

নিহতদের বন্ধু রাকিব জানান, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা মোট ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ৩০০ ফিট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন।
 

রাকিব বলেন, পূর্বাচল ৩নং সেক্টরের ভূঁইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়, ফলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।