সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আবুল কালাম আজাদ ভূঁইয়া:

কুমিল্লার মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রিজসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেল (৩২) কে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল তার স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন। এ নিয়ে গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল ধারালো ছুরি দিয়ে তার স্ত্রী তানজিনাকে জনসম্মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনা ঘটার পর স্থানীয়রা ঝুঁকি নিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।