সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় দুই মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সৌদি আরব

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় দুই মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সৌদি আরব

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ নিয়ে কাজ করা ইউএনআরডাব্লিউএ-কে দুই মিলিয়ন মার্কিন ডলারের চেক দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোনো দেশ এই অনুদান দেয়। গত ১৫ অক্টোবর জর্দানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ বিন বান্দার আল-সুদাইরি ইউএনআরডাব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনির কাছে এ অনুদান হস্তান্তর করেন। 

শরণার্থী সংস্থার নির্ধারিত বার্ষিক অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হয়। লাজারিনি বলেন, ‘সৌদি আরব সব সময় ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এর মানবিক লক্ষ্য অর্জনে সংস্থাটির পাশে দাঁড়িয়েছে, বিশেষত বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সংহতি ও সমর্থন আগের চেয়ে বেশি প্রয়োজন।’ তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইউএনআরডাব্লিউএর প্রচেষ্টাকে এগিয়ে আসার আহ্বান জানান।


এদিকে ফিলিস্তিনের গাজায় ২০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ইউএনআরডাব্লিউএ-এর কমিশনার ফিলিপ লাজারিনির সঙ্গে আলাপকালে আমিরাতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি লানা নুসিবাহ এ প্রতিশ্রুতির কথা জানান। এ সময় আমিরাতের রাষ্ট্রদূত গাজা উপত্যকার পরিস্থিতি দ্রুত অবনতিশীল ও উদ্বেগজনক বলে জানান। 

তিনি ইউএনআরডাব্লিউএর মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার আহ্বান জানান। লাজারিনি বলেন, ‘এ বছর ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা ও ইউএনআরডাব্লিউএর সমর্থনে আমিরাত নেতৃত্ব দিচ্ছে। গাজা উপত্যকার চলমান উন্নয়ন বিধ্বংসী পরিস্থিতিতে এ ধরনের সহায়তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। গাজার বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক ও ভয়াবহ।’