সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশি আলেমকে পবিত্র মক্কায় বিশেষ সম্মাননা

বাংলাদেশি আলেমকে পবিত্র মক্কায় বিশেষ সম্মাননা

মক্কায় অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে তাঁকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়। 

ওই সময় সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারক ও বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান। ড. ওয়ালীয়ুর রহমান খান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। 


এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকায় আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর বিচারক ছিলেন তিনি। একজন বাংলাদেশি হিসেবে এবারই প্রথম তিনি মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য ঈর্ষণীয় হলেও এতে বাংলাদেশি আলেমের বিচারক হওয়ার ঘটনা বিরল।


সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্বের ১১৭টি দেশ থেকে ১৬৬ প্রতিযোগী তাতে অংশ নেয়। এ প্রতিযোগতার তৃতীয় বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে ফয়সাল আহমেদ।

পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ ৬২ হাজার ৫৭৯ টাকা) ও সম্মাননা পদক। প্রতিযোগিতার চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে মো. মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৩৫ লাখ আট হাজার ৩৮৬ টাকা) ও সম্মাননা পদক।