বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী মা সরস্বতীর পূজা। সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ, স্কুল ও কলেজে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিদ্যাদেবীর অঞ্জলি গ্রহণ করে বিদ্যা ও শুভবুদ্ধির কামনা করেন।

সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দির, আনন্দনগর ভুবনেশ্বরী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী বলেন, সকালে পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি নিতে মন্দিরে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করেছি যেন তিনি আমাকে বিদ্যা দান করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি।

নার্সিং শিক্ষার্থী তৃষা ত্রিপুরা বলেন, প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজায় অংশ নিতে এসেছি। দেবীর কাছে কামনা করেছি, তিনি যেন আমাদের বিদ্যা-বুদ্ধিতে সমৃদ্ধ করেন এবং মনের আশা পূরণ করেন।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।