বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

কুড়িগ্রামে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 

বুধবার র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
 

র‌্যাব জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজা জব্দসহ একরামুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
 

এ ব্যাপারে রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা এস আই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র‌্যাব বাদী ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।