শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ 

কুড়িগ্রামে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।

 

চর রাজিবপুর থানার সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ২ টার দিকে এস,আই আশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়ার মন্ডল পাড়া এলাকায থেকে আসামীদ্বয় কে আটক করে।

 

 এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে রাজিবপুর থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৮০০ টাকা, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ও মাদক বহনে ব্যবহৃত ০১ (এক) টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান সহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা মোঃ শামসুল আলম, গ্রাম-বাগারচর ও মোঃ আলম (৪১), পিতা মোঃ আলিমুদ্দিন, গ্রাম-ডাঙ্গরা, উভয় থানা- দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর দ্বয় কে গ্রেপ্তার করেছে।

 

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।