শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে রাজনৈতিক সংঘর্ষ: অর্ধশতাধিক আহত

চাঁদপুরে রাজনৈতিক সংঘর্ষ: অর্ধশতাধিক আহত

ঢাকা প্রেস
চাঁদপুর প্রতিনিধি:-


 

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টোরাগড় ও মকিমাবাদ এলাকার বিএনপি কর্মীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকেই হাজীগঞ্জ বাজারে বিএনপির দখল নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। চাঁদাবাজি ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং শুক্রবার সন্ধ্যা নাগাদ সংঘর্ষে রূপ নেয়।
 

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কয়েকজন নিহত হওয়ার গুজব রয়েছে, যা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
 

চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। পুলিশ হতাহতের বিষয়টি তদন্ত করছে।