বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস,সদর উপজেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন (৬২) ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বৌলাই হাবিবনগর বাজার থেকে তাকে আটক করে।
 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই মূলসতাল গ্রামের বাসিন্দা।
 

ওসি মো. আবদুল্লাহ আল-মামুন আরও জানান, বোরহান উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।