বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

পাবনা সদর উপজেলায় ট্রলির চাপায় মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
 

স্থানীয়রা জানান, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল, তবে সম্প্রতি তা আবার শুরু হয়েছে, যার ফলে রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। এসব যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে।
 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুর ২টার দিকে মাসুদ রানা পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে তাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।