বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৯:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

৩০ লাখ দর্শনার্থীর আগমন সিরাতবিষয়ক মিউজিয়ামে

৩০ লাখ দর্শনার্থীর আগমন সিরাতবিষয়ক মিউজিয়ামে

মরক্কোর রাবাতে মহানবী (সা.)-এর জীবনীবিষয়ক প্রথম ভ্রাম্যমাণ মিউজিয়াম ও প্রদর্শনীতে ৩০ লাখ দর্শনার্থীর আগমন হয়েছে। মুসলিম ওয়ার্ল্ড লিগ আয়োজিত এ প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. আবদুল করিম আল-ঈসা, মুহাম্মদিয়া অ্যাসোসিয়েশন অব ইসলামিক স্কলার্সের মহাসচিব ড. আহমাদ আল-আবাদি, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ডিরেক্টর সালেম মুহাম্মদ আল-মালেকসহ কূটনীতিক, গবেষক ও শিক্ষাবিদরা। গত বছরের ১৭ নভেম্বর তা উদ্বোধন করেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদের পৃষ্ঠপোষকতায় ক্রাউন প্রিন্স মাওলাই আল-হাসান।

ড. আল-ঈসা বলেছেন, ‘মহানবী (সা.)-এর জীবনীবিষয়ক এই প্রদর্শনী একটি স্মরণীয় মুহৃর্ত উদযাপন করেছে। দর্শনার্থীরা এখানে এসে মুহাম্মদ (সা.)-এর জীবনী সম্পর্কে জানতে পারছে। ভার্চুয়াল রিয়েলিটি ও থ্রিডি ইমেজিংসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আসেসকো ও মুহাম্মাদিয়া অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলরা গুরুত্বের সঙ্গে দর্শকদের কাছে সব তথ্য তুলে ধরছে।


মিউজিয়ামটির প্রধানত তিনটি বিভাগ রয়েছে। তা হলো মহানবী (সা.)-এর জীবনী ও ইসলামী সভ্যতা বিষয়ক প্রদর্শনী ও জাদুঘর এবং প্রথম যুগে মহানবী (সা.)-এর একটি কক্ষের প্যানোরমা, যা অত্যাধুনিক প্রযুক্তি ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও থ্রিডি ইমেজিংয়ের মাধ্যমে দেখানো হয়। 

তৃতীয়টি হলো মোহাম্মদিয়া অ্যাসোসিয়েশন অব স্কলার্সের তত্ত্বাবধানে মহানবীর অনুষঙ্গের সঙ্গে মরক্কোর গভীর সম্পর্কের বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হবে। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের মদিনায় মহানবী (সা.)-এর জীবনী ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও মিউজিয়াম উদ্বোধন করা হয়।

মুসলিম ওয়ার্ল্ড লিগ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রাম্যমাণ জাদুঘর চালুর পরিকল্পনা করে। গত বছরের নভেম্বরে রাবাতে সর্বপ্রথম মিউজিয়ামটি চালু করা হয়। আইএসইএসসিওর তত্ত্বাবধানে এবং মুসলিম ওয়ার্ল্ড লিগ ও মোহাম্মদিয়া অ্যাসোসিয়েশন অব স্কলার্সের সহযোগিতায় চালু হয়। এতে অত্যাধুনিক প্রযুক্তি ভার্চুয়াল রিয়ালিটি ও থ্রিডি ইমেজিংয়ের মাধ্যমে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো দেখানো হয়।