সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারওয়ান বাজারে মাদক সেবন নিয়ে বিরোধে শিশুকে হত্যা

কারওয়ান বাজারে মাদক সেবন নিয়ে বিরোধে শিশুকে হত্যা

রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেল ক্রসিংয়ে মাদক সেবন নিয়ে বিরোধে কাঁচের টুকরার আঘাতে মইজুল ওরফে কালু (১৬) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হামিদুলকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মইজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু মোহাম্মদ আমিন জানায়, সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে মাদকসেবী হামিদুল ভাঙা কাঁচের টুকরা দিয়ে মইজুলকে ঘাড়ের বাম পাশে আঘাত করে। সে কারওয়ান বাজার এলাকায় থাকতো ও ভাঙ্গাড়ি সংগ্রহের কাজ করতো।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।