বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটের পাঁচবিবির তাজপুর সীমান্ত এলাকা থেকে শ্যামাচরণ সিং (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে, ভারতীয় সীমান্তের কাঁটাতারের প্রায় ২০০ গজ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পাওয়া যায়।
 

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীন কড়িয়া বিওপির ক্যাম্প কমান্ডার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, স্থানীয় লোকজন শ্যামাচরণের মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। শ্যামাচরণ দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন, এজন্য পরিবার তার পায়ে শেকল লাগিয়ে রাখত। ধারণা করা হচ্ছে, তিনি রাতে বাড়ি থেকে খালি গায়ে বেরিয়ে সীমান্তের ফাঁকা মাঠে চলে যান এবং ঠান্ডায় তার মৃত্যু হতে পারে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
 

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং হয়তো ঠান্ডা ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।’