বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের

ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কমিশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, 'না ভোট' ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা।
 

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
 

বদিউল আলম মজুমদার বলেন, "কিছু মানুষ সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন, এবং স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার প্রস্তাবও উঠেছে। সংসদীয় পদ্ধতিতে যেন নির্বাচন না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।"
 

তিনি আরও বলেন, "রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের প্রস্তাব এসেছে, এছাড়া প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশেষ করে প্রবাসীদের ভোটের বিষয়ে কমিশন চিন্তা করছে।"
 

কমিশন প্রধান আরও বলেন, "অনেকে প্রস্তাব করেছেন যে, প্রার্থীকে নির্দিষ্ট শতাংশ ভোট পেলে নির্বাচিত হতে হবে। এছাড়া 'না ভোট' ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়েছে।"