বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মক্কার ও মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজে ইমাম যারা

মক্কার ও মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজে ইমাম যারা

আগামী রবিবার (১৬ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এদিন বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা ঈদের নামাজ আদায় করবেন। মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। 

 

এ বছর পবিত্র মসজিদুল হারামে ঈদের নামাজে ইমাম ও খতিব হিসবে থাকবেন শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজ পড়াবেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না। 


গতকাল শনিবার (৮ জুন) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ফজরের নামাজের পর পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অর্থাৎ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই ঈদের জামাত শুরু হবে।


 
পবিত্র হজ করতে সৌদি আরবে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী পৌঁছেছেন। আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।