শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৃষ্টি কবে কমবে জানালো আবহাওয়া অফিস

বৃষ্টি কবে কমবে জানালো আবহাওয়া অফিস

ঢাকা প্রেস-

 

আজ ঢাকাসহ সারাদেশে দিনব্যাপী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে (২২৩ মিলিমিটার)। ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। এই নিম্নচাপের প্রভাবেই দেশে বৃষ্টি হচ্ছে।

 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে।

সমুদ্র ও নদী বন্দরগুলোকে যথাক্রমে ৩ নম্বর ও ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।