মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায়

মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায়

পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয় মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় শেখ ফরিদ (২৪) ও শরিফুল (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) রাত ৯টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়া গছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ ও একই এলাকার জনাব আলীর ছেলে শরিফুল। তারা সম্পর্কে চাচাতো ভাই।


জানা যায়, রাতে শেখ ফরিদ পঞ্চগড় শ্বশুরবাড়ি থেকে শরিফুলকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাড়ে ৯ মাইল এলাকায় এলে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।