মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিনি ছাড়া পায়েস, হালুয়া

চিনি ছাড়া পায়েস, হালুয়া

যাদের মিষ্টি খাওয়া মানা কিন্তু মিষ্টি খেতে তাদের যেন একটু বেশিই ইচ্ছা করে। বিকল্প চিনি দিয়ে তারা বানাতে পারেন হালুয়া, পায়েস।

চিনি ছাড়া  গাজরের হালুয়াঃ


উপকরণঃ গাজর আধা কেজি, ঘি ৩ টেবিল চামচ, পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, দারুচিনি ৩ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, দুধ ১ কেজি জাল দিয়ে আধা কেজি করে নিতে হবে, গুঁড়া দুধ আধা কাপ, বিকল্প চিনি (০ ক্যালরি) ৪ থেকে ৫ প্যাকেট (স্যাশে বা পরিমাণমতো)। 

প্রণালিঃ গাজরের খোসা ছিলে সবজি কুড়ানি বা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিতে হবে। ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। পেস্তাবাদাম, কিশমিশ ভেজে উঠিয়ে রাখুন। এবার ২ টেবিল চামচ ঘি দিয়ে দারুচিনি, এলাচি দিন, গাজর দিন, ভাজা হলে দুধ দিন এরপর ২ টেবিল চামচ দুধ সরিয়ে রাখুন সেদ্ধ হয়ে নরম হয়ে এলে ভেজে রাখা কিছু পেস্তাবাদাম, কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। চুলা থেকে নামিয়ে ২ টেবিল চামচ তরল দুধের সঙ্গে বিকল্প চিনি মিশিয়ে নিন। হালুয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিবেশন পাত্রে ঢেলে দিয়ে ওপরে বাকি পেস্তাবাদাম, কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। 

ফুলকপির পায়েসঃ


উপকরণঃ মাঝারি আকারের ফুলকপি ২টি, পোলাওয়ের চাল ২ টেবিল চামচ, বিকল্প চিনি (০ ক্যালরি) ৫-৬ প্যাকেট বা পরিমাণমতো, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৬টি, দুধ দেড় লিটার, গুঁড়া দুধ আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা ৩ টেবিল চামচ, কাঠবাদামকুচি ৩ টেবিল চামচ।

প্রণালিঃ ফুলকপির ওপরের ফুলগুলো ছুরি দিয়ে পাতলা করে কেটে নিন। ১ কাপ করে গরম পানিতে ২৫ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। কিশমিশ, পেস্তাবাদামকুচি ভেজে উঠিয়ে রাখুন। পোলাওয়ের চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে আধভাঙা করে নিতে হবে। এবার পোলাও চালের গুঁড়া দুধ দিয়ে সেদ্ধ করে নিন। দুধ অর্ধেক হয়ে এলে ফুলকপি দিয়ে দিন। ঘন হয়ে এলে দারুচিনি, এলাচি দিতে হবে। বাকি ঘি দিন। কিশমিশ, পেস্তাবাদামকুচি দিয়ে দিন। নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে বিকল্প চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পরিবেশন পাত্রে ঢেলে দিন। পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।