বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে জেদ্দায় হজের স্থান নিয়ে প্রদর্শনী

হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে জেদ্দায় হজের স্থান নিয়ে প্রদর্শনী

হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে ইসলামের সম্মানিত স্থান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরব। গত ১২ জুন জেদ্দা পার্কের তেহরাল হলে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। এতে সৌদি আরবের ২৬ শিল্পীর ফটোগ্রাফ, পেইন্টিং, বই, পাণ্ডুলিপিসহ ঐতিহাসিক এক শ টি সংগ্রহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 

ইসলামিক আর্ট মিউজিয়াম ও ওয়ুন জেদ্দা চ্যারিটি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তা অনুষ্ঠিত হয়। হজযাত্রা নির্বিঘ্ন করতে জন্য সৌদি সরকারের নানা ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য। তাতে মধ্যযুগ থেকে অটোমান যুগ ও আধুনিক কাল পর্যন্ত পবিত্র হজের নানা দৃশ্যের শৈল্পিক চিত্রায়ন করা হয়।

ক্রিয়েটিভিটি জোন ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন পরামর্শদাতা ও প্রদর্শনীর সংগঠক ড. জুহাইর মাইমানি জানান, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ পবিত্র হজ সফল করতে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য। বিশেষত  এই প্রদর্শনীতিতে মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবায় সৌদি আরবের উল্লেখযোগ্য ভূমিকা তুলা ধরা।


মক্কার অবস্থা, হজের তাৎপর্য এবং বিশ্বব্যাপী মুসলমানদের জীবনে এর প্রভাব তুলে ধরা। তা ছাড়া এই প্রদর্শনী অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বড় ধরনের উপলব্ধি তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

মূল প্রদর্শনীতে রয়েছে হজ সংশ্লিষ্ট ফটোগ্রাফি প্রদর্শনী। তাতে সৌদি আরবের তিন ফটোগ্রাফার খালেদ খাদের, সুসান বাখিল ও ইমাদ আল-হুসেইনির ধারণ করা ছবি প্রদর্শন করা হচ্ছে।

স্থানীয় নানা সংস্কৃতি ও ঐতিহ্য, ফটোগ্রাফ ও শিল্পকর্ম ছাড়াও প্রদর্শনীতে লাইভ ক্যালিগ্রাফি ওয়ার্কশপ এবং ইসলামিক ডিজাইনগুলোর প্রদর্শন করা হয়।