শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুষ্টিয়ায় নদী ভাঙনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার বিলীন

কুষ্টিয়ায় নদী ভাঙনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার বিলীন

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-


কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহল বাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার নদীগর্ভে বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে জানা যায়, নদী ভাঙনের কারণে টাওয়ারটি ঝুঁকির মধ্যে পড়ায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ফলে টাওয়ারটি ভেঙে পড়ার পরও বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি।
 

পূর্বে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও, বর্তমানে বিকল্প ব্যবস্থা হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
 

এদিকে, পদ্মার ভাঙনের কবলে পড়ে কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলার কয়েক শ’ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া, বসতবাড়ি ও কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কও ভাঙনের হুমকির মুখে রয়েছে।