বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ঢাকা প্রেস নিউজ

 

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের পর ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
 

সংঘর্ষের সূত্রপাত ঘটে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে। সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বাসিন্দা বেলাল (৬০), এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), টঙ্গীর জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), নরসিংদীর তরিকুল (৪২) এবং আরও অনেকে।
 

স্থানীয়রা জানান, সাদপন্থীরা রাত ৩টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে, যার জবাবে সাদপন্থীরাও পাল্টা আক্রমণ চালায়। উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ফলে বহু হতাহত হয়।
 

সাদপন্থীদের এক প্রভাবশালী নেতা মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেন, তারা বর্তমানে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে আছেন এবং জুবায়েরপন্থীদের আক্রমণে তাদের তিনজন সদস্য শহীদ হয়েছেন।
 

সংঘর্ষের ফলে আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত তিনজন নিহত এবং অসংখ্য আহত ব্যক্তি হাসপাতালে এসেছে। সংঘর্ষ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।