সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইনসহ এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌর এলাকার রামকৃষ্টপুরে ডিএনসির জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
 

গ্রেফতারকৃত নারী মোছা. গেলেনূর বেগম ওরফে গেলে (৬০)। তিনি ওই এলাকার মৃত তরিকুল ইসলামের স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 

ঘটনার পর উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
 

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,
“মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।”