বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির

আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির

ঢাকা প্রেস,মৌলভীবাজার প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের উদ্দেশ্যে বলেছেন, "আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ দিতে আসবেন না। আগে নিজেদের দিকে তাকান। আপনারা যাদের সংখ্যালঘু বলে আখ্যায়িত করেন, তাদের প্রতি কেমন আচরণ করেন সেটা যাচাই করুন। যুগের পর যুগ ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত, এবং এ দেশের মানুষ তা বারবার প্রমাণ করেছে।"

 

শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জেলা কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
 

ডা. শফিকুর রহমান আরও বলেন, "এ দেশে মেজরিটি বা মাইনরিটির কোনো বিভাজন নেই, সবাই গর্বিত বাংলাদেশি নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সাম্য থাকবে এবং বৈষম্য চিরতরে দূর হবে। ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের লক্ষ্য, যেন জাতি বারবার প্রতারিত না হয়।"