বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটের কামাল হত্যা মামলায় ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্তদের পরিচয়:

১. সুজাউল ওরফে সেজাউল - তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে
২. রুবেল - মুজিবনগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে
৩. লম্বা বাবু - পলি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে
৪. জিয়া - পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মন্ডলের ছেলে
৫. পিচ্চি জুয়েল - দেওয়ানপাড়ার হাসানের ছেলে
6. কানা সবুজ - গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে
৭. রানা আহম্মেদ - ওবাইদুল ইসলামের ছেলে
৮. মিঠুন - ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ এখনও পলাতক রয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সঙ্গে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ৩ অক্টোবর রাতে আসামিরা কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তেঘর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
 

পরদিন সকালে কামালের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।