সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন তাজিকিস্তানে

এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন তাজিকিস্তানে

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ চালু হয়েছে। গত ৮ জুন মধ্য এশিয়ার বৃহত্তম এই মসজিদ উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। কাতার সরকারের অর্থায়নে মসজিদটি নির্মাণে সময় লাগে প্রায় ১৪ বছর। এতে প্রায় এক শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়।

মসজিদের চারপাশে রয়েছে চারটি মিনার। এর মধ্যে দুটির উচ্চতা ৭৪ মিটার এবং অন্য দুটির উচ্চতা ২১ মিটার। তা ছাড়া ৪৩ মিটার উচ্চতার সুদৃশ্য গম্বুজ এবং ৩৫ মিটার উঁচু ১৭টি গম্বুজ রয়েছে। মসজিদের মূল কাঠামোর আয়তন ৬২ হাজার বর্গ মিটারের চেয়ে বেশি।


এখানে একসঙ্গে এক লাখ ৩৩ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। এর মধ্যে মসজিদের ভেতরে ৬২ হাজার মুসল্লির ধারণক্ষমতা রয়েছে।

তাজিকিস্তানের ধর্মবিষয়ক কমিটির প্রধান সুলাইমান দাওলাত জাদাহ বলেন, রাজধানী দুশানবের ইমাম আবু হানিফা মসজিদ মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাতার সরকারের অর্থায়নে তৈরি মসজিদটি বিভিন্ন দেশের কাতারের ধর্মীয় ও মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং শান্তি, স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।