সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
 

গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— রামকান্ত এলাকার শ্রী নিরঞ্জন রায় (৩৫)।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকবিরোধী এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।”