বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫২:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

পবিত্র রমজানের শেষ দশকে ইতিকাফে মক্কায় ১৫ লাখের বেশি মুসল্লি

পবিত্র রমজানের শেষ দশকে ইতিকাফে মক্কায় ১৫ লাখের বেশি মুসল্লি

পবিত্র রমজান মাসের শেষ দশকে শুরু হয়েছে ইতিকাফ। এ সময় সারা বিশ্বের সব মসজিদে অবস্থান করেন রোজাদার মুসলিমরা, বিশেষত সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ভিড় করে অনেকে। এ সময় পবিত্র মসজিদুল হারামে অবস্থান করছে ১৫ লাখের বেশি মুসল্লি। তারা তারাবি, কিয়ামুল লাইলসহ (তাহাজ্জুদের নামাজ) বিভিন্ন ইবাদতে নিমগ্ন থেকে সময় কাটাচ্ছেন।


অনেকে পবিত্র ওমরাহ পালন করছেন। গতকাল শনিবার ২৭ মার্চ থেকে পবিত্র দুই মসজিদে নিবন্ধনের মাধ্যমে হাজার হাজার মুসল্লি ইতিকাফ শুরু করে। পবিত্র মসজিদুল হারামে আধ্যাত্মিক আবহে মুসল্লিদের নামাজ সম্পন্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কাবাঘর তাওয়াফ, মসজিদ প্রাঙ্গণ ও হারামাইনের প্রবেশপথগুলোতে ভিড় নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হয়।


এরই মধ্যে দুই মসজিদে রমজানের প্রথম দুই দশকের পর তৃতীয় দশকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। এদিকে মুসল্লিদের যাতায়াত সুনিশ্চিত করতে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের সমন্বয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা কাজ করছে। প্রতিদিন ২৪ ঘণ্টা মসজিদুল হারামের পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছেন চার হাজারের বেশি কর্মচারী। দুই শতাধিক কর্মকর্তার তত্ত্বাবধানে তাঁরা এসব কাজ সম্পন্ন করছেন।


এ সময় তাঁরা তিন হাজার ৫১৬টি টয়লেট, ৯ হাজার ১৫৫টি জমজম পানির কনটেইনার, মসজিদ প্রাঙ্গণে ৩৫ হাজারের বেশি নতুন কার্পেট, তিন হাজার হ্যান্ড কার্টস, দুই হাজার বৈদ্যুতিক গাড়ি ও ছয় হাজার ভেহিকল পুশার রক্ষণাবেক্ষণে কাজ করছেন। উল্লেখ্য, ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।