মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একাকিত্বকে জয় করতে পারে ব্যস্ততা

একাকিত্বকে জয় করতে পারে ব্যস্ততা

একাকিত্বের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কষ্টকর। একাকিত্বের মধ্যে নিঃসঙ্গতায় ডুবে জীবনের কাছে হেরে যান অনেকে। কিছু বিষয় মেনে চললে একাকিত্বকে জয় করে নিঃসঙ্গতায় নিজেকে ভালো রাখা যায়। চলুন জেনে নেই: 

 

সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। আগ্রহ-বোধ করেন এমন সামাজিক সংস্থা বা ক্লাবে যোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।

পুরনো বন্ধু বা পরিবারের দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিতে পারেন। তাদের সাথে দেখা করলে, গল্প করলে নিঃসঙ্গতা কিছুটা হলেও কাটতে পারে।
নতুন কোন শখ বা পুরনো কোন শখ পূরণে আগ্রহী হলে সময় কেটে যাবে খুশি মনে।
পোষা প্রাণী পালার অভ্যাস করলে একাকী সময় অনেক ভালো কাটানো যায়। হতে পারে সেটা বিড়াল, কুকুর বা পাখি।

নিয়মিত একটি সময় করে ব্যায়াম বা শারীরিক চর্চা করলে খুব ভালো সময় কেটে যায়। সুযোগ থাকলে নাচের কোর্সেও ভর্তি হতে পারেন। এছাড়া খেলাধুলা করে কিংবা সাঁতার কেটেও  নিজেকে ব্যস্ত রাখতে পারেন।
মন ভালো রাখতে প্রকৃতির মতো বড় বন্ধু আর নেই। তাই প্রকৃতির কাছে যান। সমুদ্র, পাহাড় বা ধারের কাছের কোনো পার্ক যেকোনো জায়গায় ঘুরে আসতে পারেন।