বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
 

আহতদের মধ্যে একজন নেত্রকোণার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) এবং অপরজন কসবা উপজেলার পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বর্তমানে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের ওপর গুলি চালায়। এ ঘটনায় আহতদের মুখ, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম।


লে. কর্নেল জাবের বিন জব্বার আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

আহতদের চিকিৎসার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।