সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এরদোয়ানের সঙ্গে মুসলিম স্কলারদের বৈঠক অনুষ্ঠিত

এরদোয়ানের সঙ্গে মুসলিম স্কলারদের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে মুসলিম স্কলারদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি ও সিরিয়ান শরণার্থীদের নিয়ে আলোচনা হয়। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানী আঙ্কারায় প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (আইইউএমএস) প্রতিনিধিদল।

এ সময় তুরস্কের পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির ধর্মবিষয়ক প্রধান ড. আলি ইরবাশ ও ইসলামিক থিংকিং ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক মুহাম্মদ গুরমাজ।


এদিকে আইইউএমএস-এর প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সংস্থাটির মহাসচিব শায়খ ড. আলি কারাহ দাগি, শায়খ ওমর আবদুল কাফি, শায়খ মুহাম্মদ আল-সগির, শায়খ মুহাম্মদ রাতিব আল-নাবালসি, শায়খ উসামা আল-রিফায়ি, শায়খ আলি আল-সাল্লাবি ও শায়খ আবদুল মজিদ জানদানি প্রমুখ।

শায়খ মুহাম্মদ আল-সগির জানিয়েছেন, প্রতিনিধিদলের সদস্য হিসেবে ২০টির বেশি দেশ থেকে বরেণ্য আলেমরা ছিলেন। তারা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তাদের উপস্থাপিত বিষয়গুলো এরদোয়ান গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানান তিনি।